"...বাড়িটি অত্যন্ত প্রাচীন। বাইরে থেকে দেখে মনে হল ভেতরে কেউ নেই। খোলা দরজায় হাঁকডাক করতে একজন লোক বেরিয়ে এলেন। আমাদের দেখে তিনি বললেন, "বিয়ের তারিখ চান? সোজা দোতলায় চলে যান।"... বাড়ির ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠলো। আমরা দু’জন মুখ চাওয়া-চাওয়ি করে এগিয়ে গেলাম। এর মধ্যে বিয়ের তারিখ জোগাড়ের তাগিদ যত না ছিল তার থেকে বেশী ছিল প্রাচীন, ইট-খসে যাওয়া, নির্জন, আলো-আঁধারি বাড়িতে ঢোকার রোমাঞ্চ।" -- হারিয়ে যেতে বসা এক কলকাতার গল্প, 'দিদিমণি'র কলমে।